প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৬:২৮:৪৯
জুলাই আহত ও গেল ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের মুখ দেখানোর জায়গা নেই বলে মন্তব্য করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এসব কথা বলেন এনসিপির এ সংসদ সদস্য।
হাসনাত আবদুল্লাহ বলেন, একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমাদের সবার লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এটা ২০১৪ সালের সংসদ হতো তা হলে যে প্রস্তাবগুলো এ পাশ (বিরোধী দল) থেকে দেওয়া হয়েছে ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এ সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না এ সংস্কারের বিপক্ষে অবস্থান নিতো।
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনকে বিলুপ্ত করা হয়েছে। বলা হচ্ছে আরও শক্তিশালী করে এ সংসদে পুনরুত্থান করা হবে। সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে। যদি নিয়ত সহিহ থাকতো, এ অর্ডিন্যান্স এখানে গ্রহণ করে পরে সংশোধন করা যেত।
সবাইকে প্রজন্মের ভাষা অনুধাবনের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, সরকারি দল বিরোধীদল একটি আপেক্ষিক বিষয়, সবাইকে আহ্বান জানাবো প্রজন্মের ভাষাকে অনুধাবনের চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রীর সন্তান যে প্রজন্মের আমরা একই প্রজন্মের, আমি চাইবো আপনারা সবাই আমাদের ধারণ করার চেষ্টা করবেন।
শুধু বিএনপি, জামায়াত বা এনসিপির নয় বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্খা যেন আমরা বাস্তবায়ন করতে পারি বলে তিনি সকলকে আহ্বান করেন।
প্রজন্মনিউজ২৪
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প
সনাতন ধর্মের প্রতিবন্ধী সেই তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র
বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ